জানাজা: এফ এইচ শাহেদ
জীবনের প্রথম জানাজা পড়ল মুবিন।
জানাজার দোয়া-দরুদ, নিয়ম-কানুন না জানলেও তাকেই পড়াতে হলো জানাজা।
লকডাউনের আগের দিন বাড়িতে পৌঁছেই শুনল, পাশের গ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নয় ঘণ্টা ধরে উঠানে লাশ পড়ে আছে। আত্মীয়স্বজন, গ্রামবাসী কেউ দাফনে এগিয়ে আসছে না।
মুবিন তার সমমনা তিন বন্ধুকে নিয়ে এগিয়ে গেল। প্রাথমিক কাজকর্ম শেষে প্রতক্ষদর্শীদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেরাই দাঁড়িয়ে গেল জানাজা পড়তে।
তারা ঝুঁকি নিচ্ছে, তাদের জীবনও বিপদাপন্ন করে তুলছে জেনেও তারা এই বলে জানাজা শেষ করল...
‘হে মহিমান্বিত করুণাময় ও দয়াবান! তুমি তোমার এই বান্দাকে গ্রহণ করো। আমাদের আরও বেশি শক্তি, সাহস ও সামর্থ্য দাও, যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি।
আমিন।’
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]