জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় কী যেন চকচক করে উঠল। নেমে দেখি রাস্তায় পড়ে আছে তরতাজা একটা ইলিশ মাছ। যার গাড়ি থেকে পড়েছে, ততক্ষণে দৃষ্টিসীমা ছাড়িয়ে চলে গেছে সে।

দেখলাম, পেছন থেকে টর্চ জ্বালিয়ে একজন আসছে। জীর্ণ বুড়ো মানুষ। রাস্তায় পড়ে থাকলে কেউ পিষে ফেলবে। মাছটা বুড়োকে দিয়ে দিলাম।
একবেলা ভালো খাবে।

গাড়ি স্টার্ট দিতেই দেখি সামনে একটা গাড়ি এসে দাঁড়াল। পথে কোনো মাছ পেয়েছি কি না, জিজ্ঞেস করল। বললাম, একটু আগেই তো মাছটা পিষে যাওয়ার ভয়ে একজনকে দিয়ে দিলাম।

একবেলা ভালো খেতে বড় মাছটা কিনেছিল লোকটা। আশপাশে তাকিয়ে দেখি বুড়োটাও নেই। টর্চের আলো অন্ধকারে মিলিয়ে গেছে।

 [নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]