টিটেনাস : আহাদ আদনান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটাই ব্লেড পাওয়া গেল ঘরে, কিছুটা জং ধরা।
'ব্লাডি মারিয়াকে নিয়েই তুমি ঘর করো। আই কুইট।'
সুইসাইড নোট এটুকুই। কাঁপা কাঁপা হাতে ব্লেডটা বাম কবজির শিরা ছোঁয়ার ঠিক আগে মুঠোফোনটা টুং শব্দ করে উঠে। আসিফ রিহান, অফিসের নতুন ছেলেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। নায়ক নায়ক ছেলেটা দেখল কখন আমাকে? আমি যে সেদিন চোরাচোখে তাকিয়েছিলাম, খেয়াল করেছে নাকি? ভাবনাগুলো পেয়ে বসে টুং শব্দের সাথে সাথেই।
হাত থেকে পড়ে যায় ব্লেড। জং ধরা ব্লেড থেকে টিটেনাস হতে পারে। এমনকি জং ধরা সম্পর্ক থেকেও।