ত্রাণ: খোরশেদ আলম
বস্তির লালু কাকা এসে বলে গেলেন, ‘বাবা ছাওয়া-পাওয়া নিয়া আইজ সারা দিন হামরা না খায়া আছি।’
শুনে মনটা খারাপ হয়ে গেল। লালু কাকার ৭ বছরের প্রতিবন্ধী মেয়েটার ছবি চোখের সামনে ভেসে উঠল। শুধু ভাবছি আর ভাবছি, কী করব? এমন সময় হঠাৎ দক্ষিণ দিক থেকে উচ্চ স্বরে আওয়াজ ভেসে এল, ‘জাগো বাহে কোনঠে সবাই।’
দৌড়ে গিয়ে দেখলাম, সবাই গঞ্জের দিকে ছুটছে আর বলছে, ‘আইসো বাহে আইসো ত্রাণ আইসছে।’
আমিও ছুটতে থাকলাম। গঞ্জে পৌঁছে সবাই রাস্তায় ব্যারিকেড দিলাম। সামনের দিক থেকে একটি ট্রাক আসছে, রাস্তায় মানুষের ভিড় দেখে ড্রাইভার হর্ন বাজাতে বাজাতে এগোচ্ছেন। কাছাকাছি আসতেই দেখা গেল গ্লাসের ওপর লেখা, ‘জরুরি ত্রাণ সরবরাহ কাজে নিয়োজিত।’
ট্রাকে উঠে ত্রাণের প্যাকেটগুলো চারদিকে ফেলতে লাগলাম। বস্তিবাসীর মুখে হাসি ফুটল।
হঠাৎ পুলিশের গাড়ির হুইসেল শুনে ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি, এক ভ্যান পুলিশ আর বড় একটা ত্রাণের ট্রাক বস্তিতে এসে পৌঁছল!
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]