দহন: নিমো জাহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাব থেকে বের হলো। রাত ১০টা বেজে ২২। হালকা শীতের বাতাস বইছে। ফুটফুটে জোছনাও উঠেছে। হাঁটতে হাঁটতে সে ডরমেটরির দিকে এগোতে থাকল। এমনই জোছনামাখা দিনে মা একদিন বলেছিল, দেখিস একদিন আমাদেরও অভাব, দারিদ্র্য, কষ্ট দূর হবে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে জাহিন উচ্চশিক্ষার্থে বিদেশ এসেছে। স্কলারশিপ থেকে সে বেশ কিছু টাকাও পায়। উইকেন্ডে সে পার্টটাইম জবও করে, যদি কিছু বেশি টাকা বাড়িতে পাঠানো যায়—এই আশায়। কাল উইকেন্ড। গত মাসে তার চতুর্থ সেমিস্টার শেষ হলো।

ইচ্ছে ছিল সেমিস্টার শেষে দেশে যাবে। কত দিন মায়ের পাশে বসে গল্প করা হয় না। প্রফেসরকে সে ম্যানেজও করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে হিসাব-নিকাশ সব পাল্টে গেল। সারা পৃথিবী এখন অবরুদ্ধ। সকালে ঘুম থেকে উঠে পার্টটাইম জবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাহিন। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ছোট বোন নিলুর নামটা ভেসে উঠল।

ফোনটা ধরতেই ওপাশ থেকে বলে উঠল, জাহিন, আমি তোমার আজগর চাচা। তোমার মা আর পৃথিবীতে নেই বাপ! কদিন থেকে তার শরীরটা ভালো যাচ্ছিল না। ওপাশ থেকে আর কিছু শোনা গেল না; শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]