দাসপত্নীর প্রিমাভেরা: শফিকুল কবীর চন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিপ্রবাসী দাসপত্নীর এই এক ধাত। প্রায়শই দিদি-বৌদিদের কাছে তাদের রমণ রহস্যের সন্ধান করে ক্লান্তিহীন নিজের পতিপ্রবরের কাম বৃদ্ধির হিসাব মেলাতে চাওয়া।

দাসপত্নীর এসব বেদনার কথা কেবল স্বপ্নাদির সাথে টেলিফোনালাপে সীমাবদ্ধ না থেকে ক্রমেই তা জানালা দরজার কপাট ঠেলে বাইরে ছড়িয়ে পড়ছে। ফলে কারও কারও খুনসুঁটিতে কিছু রগড়মাখা উত্তরও আসে, ‘হ, বেডার কামেত্থে আইয়াও ওডন আর নামন, আর হেতির প্যাডের বিশ্যে হরি থাহন।’ কোনো কোনো দিদি, বৌদিরা তার জন্য আক্ষেপ করে। তাদের বেডার করিৎকর্মের ফিরিস্তি বা কৌশল ব্যাখ্যা করে অভাগিনীর অপ্রাপ্তির আগুন আরও উসকে দেয়। কেউবা নানা ফর্মুলা বাতলায়। যে যার মতো ভাসুর, ননদ, দেবর, পিসি, বান্ধবীর উদাহরণ দিয়ে টোটকার পাত পাতে।

মিলানে এখন প্রিমাভেরা বা বসন্তকাল। হঠাৎই দাসপত্নীর রাতকাবারী ইচ্ছের কামড় সওয়া হাপিত্যেশ বন্ধ। বন্ধ হয় না দাসের সকালসন্ধ্যা কাজ। আর করোনা, লকডাউন, সোশ্যাল ডিসট্যান্স তো চলছেই।

নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]