দীর্ঘশ্বাস: আরমানউজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসও চলে যাচ্ছে, রোহান। তুমি দুজন নিয়েই আসো। বাবাকে রাজি করিয়েছি।

নুহার কথার কোনো উত্তর দিলাম না। ও কিছুক্ষণ বকবক করে ফোন রেখে দিল। গত মাসে কনফার্ম করেছিলাম, যে করেই হোক বিয়েটা চলতি মাসেই সেরে ফেলব। একটা লোনও প্রসেসিং করা, ডিসবার্সমেন্ট বাকি।

ডিলিং অফিসার জানালেন, আপাতত ব্যাংকিং সেবা সীমিত। তা ছাড়া...!

তা ছাড়া?

দেখুন, প্রস্তাবিত লোনটা স্যালারির বিপরীতে। সে ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হতে কতজনের জব...!

মুহূর্তে ভাবনা পাল্টে গেল।  নুহাকে আর মনে পড়ছে না। ভাবছি বাবার ওষুধ, বাসার বাজার, বোনের লেখাপড়া, এসব কীভাবে চলবে!

হঠাৎ বাবা বললেন, ভাবিস না খোকা। দেখিস, এই মহামারিতে আমরা ঠিকই চলে যাব। তোর আর কষ্ট হবে না।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]