দুচোখে: দেবাশীষ ধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সামনের উঠোন ঘেঁষে গাছের সারিরা বাতাসে নড়ছে, যখন খুকু বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। যেতে যেতে বিছানায় শুয়ে থাকা মায়ের মুখটি বারবার ভেসে উঠে দুচোখে। একবার দাড়িয়ে পাশের পুকুরঘাটের দিকে তাকাল। ঘাটের পাশে পেয়ারাগাছটি মা লাগিয়েছিল অনেক বছর আগে, যখন সে স্কুলে পড়ত। কয়েক দিনের যন্ত্রণার পর মা আজ হাসিমুখে কথা বলল আর বারবার বাড়ির আশপাশে চোখ বুলাল।

মাকে সুস্থ বোধ হতে দেখে নিশ্চিন্তে শহরে যেতে পারে সে। কিন্তু যাবার মন টানছে না, গতকালই তার ছোট ভাই মিলুকে দিয়ে মায়ের কথামতো শহরের বাসা থেকে গ্রামের বাড়ি নিয়ে এল। স্বামীর ভিটায় এসে তার শরীরের সমস্ত জরা-যন্ত্রণা কেটে গেল।

ব্রিজ পার হতেই খুকুর মুটোফোনটা বেজে উঠল কয়েকবার। জেঠাতো ভাই সমীরদার কল। বলল বাড়ি ফিরে আসতে, মায়ের শরীরটা আবার খারাপ করেছে। দেরি না করে খুকু আবার গ্রামের গাড়ি ধরল। দ্রুত পৌঁছে দেখে পাড়ার মানুষের জটলা। বাড়ির বারান্দায় পাটির ওপর মা শুয়ে আছে। মায়ের হাসিমাখা চোখ তার দিকে স্পষ্ট চেয়ে আছে। খুকুর দুচোখেও হাসি, এক ফোঁটা জল আর বেরোল না।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]