নরমুণ্ড : মানব গোলদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাঁতসেঁতে অন্ধকার একটা খুপরি। গন্ধময় ধোঁয়ায় ভর্তি। পর্দার ক্ষুদ্র ছিদ্রপথে কিঞ্চিৎ আলোর আভাসমাত্র বর্তমান ।

যুগী আমার হাত খামচে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, তোর কি এখনো ফানি মনে হচ্ছে?

আমি ওর কথার জবাব দিলাম না। চোখ কচলে সামনে তাকিয়ে উৎকর্ণ হয়ে রইলাম অস্পষ্ট শব্দটা শোনার জন্য।

ক্রমশই দৃশ্য এবং শব্দ দুই-ই পরিষ্কার হয়ে এল। ছুটে এল শত শত, অসংখ্য, দেহবিযুক্ত মুখাবয়ব—নরমুণ্ড!

মুহূর্তে ঘিরে ধরল আমাদের। গিলতে শুরু করল আমাদের। হাত, পা, শরীর। তারপর!

আমরাও নরমুণ্ড হয়ে মিশে গেলাম ভিড়ে।

টের পাচ্ছেন, সবাই মিলে কোরাস গেয়ে এখন এগিয়ে আসছি—আপনার দিকে।

শবানাং...শয়নং..ইতি শ্মশানং…

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]