নায়িকা : শামীম খান
আবারও কাশির শব্দ। গান থামাল বকুল, বাবার শরীরটা ভালো যাচ্ছে না। আজ নাহয় থাক। জাকির মামা আমার হাতে চাপ বাড়াল, থাক। আমারও মোকামে যেতে হবে। মামাই টেনে এনেছিল, গান শোনাতে। আমি জানি গান নয়, অন্য কিছু।
বকুল আমার এক ক্লাস নিচে পড়তো। অভিনয়টাও জানত। সেবার স্কুল-নাটকে আমার বিপরীতে নায়িকা হয়েছিল। মামা তিনবার ফেল করে তখন আমার ক্লাসে। গণেশদার কানে কানপড়া লাগিয়েছিল। নাটক শেষে সে কী মার! ডান হাতের কনে আঙুলটা আমার আজও বাঁকা। রাস্তায় উঠে মামা আবার ডাকল, আ-নি-স! বকুল আমার মুখের দিকে তাকাল।
জানালাটা খুলে দিলাম। পশ্চিমের ঘরটা অন্ধকার। গণেশদা স্ত্রী-পুত্র নিয়ে চলে গেছে। বমি করে কাকা একটু শান্ত। জ্বরে গা পুড়ে যাচ্ছে। করোনা না হয়ে ব্রঙ্কাইটিসও হতে পারে। আমার পায়ে থ্যাকথেকে কিছু মেখে আছে। হাত পড়তেই নাড়ি উল্টে এল।
কাঁচা পথটা পেরিয়ে এসেছি। ভ্যানে বসেই খেয়ামাঝিকে ডাক ছাড়লাম, 'সাধু!'
ওপারে হাসপাতালের আলোটা পানিতে সোনালি সাপের মতো কিলবিল করছে। কাশিটা আবারও শুরু হয়েছে। এবার রক্ত! উৎকণ্ঠায় বকুল কনে আঙুলটা চেপে ধরেছে। কী জানি কেন, আমার আজ ব্যথা করছে না।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]