নীলুফা: শামিম সাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার নাম?
নীলুফা, থমথমে গলায় উত্তর দেয় মেয়েটা।
কী করেন?
গার্মেন্টসে কাম করি।
আপনার বয়স?
উনিশ।
তারপর বলেন।
মেয়েটি নির্বিকার ভঙ্গিতে বলতে থাকে, সুজন কইছিল, এইবার বাড়িত থিকা আইসা আমারে বিয়া করব। কিন্তু আইল না। মিথ্যাবাদী।
মেয়েটির মুখ শক্ত হয়ে যায়।
সুজন কে?
আমার সোয়ামী।কিন্তু আমরা বিয়া করি নাই।
মানে!
মেয়েটি আমার কথার উত্তর না দিয়ে হঠাৎ বলে ওঠে, সুজন মরছে! ওর লাশ নাকি পুলিশে নিয়া গ্যাছে। ওরে কবরও দিতে দেয় নাই। ওরা..!
মেয়েটির চোখে জল জমে ওঠে।
কীভাবে মারা গেল?
ওই বাইরাসে!
ওহ। কিন্তু আপনি আমাকে এসব বলছেন কেন?
মেয়েটির চোখে হঠাৎ রক্ত জমে উঠে। সে তার তলপেট খামচে ধরে কেঁদে ওঠে শুধু।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]