নো ম্যানস ল্যান্ড: শওকত সাদী
অনেক অনেক আগে, অন্টারিও প্রদেশের জাংশন এলাকায় পার্থ অ্যাভিনিউতে একজন সুফি ধরনের লোকের বাস ছিল। ভিন্ন ধর্মাবলম্বী। তবে সে নিজের মনেই থাকত। বেশির ভাগ সময় তাকে পড়াশোনা কিংবা ধ্যানমগ্ন অবস্থায় পাওয়া যেত। এর বাইরে খুব ভালো বেহালা বাজাত সে। আশপাশের বাসিন্দাদের অনেকেই প্রায় রাতে তার বাসার বারান্দায় বসে বেহালা বাজানো শুনতে জড়ো হতো। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল বেহালাবাদক সুফি খুন হয়ে গেছে। মাঝখানে প্রতিবেশীরা খেয়াল করে, ষণ্ডা আর উগ্র ধরনের কিছু লোকের আনাগোনা বেড়েছে তার বাড়ির আশপাশে। তারা লোকগুলোর উদ্দেশ্য বোঝার আগেই সুফি খুন হয়ে গেল। অনেক দিন কেটে গেল, তার খুনের কোনো কিনারা হলো না। খুনি বা খুনিরা কেউ ধরা পড়ল না।
বেশ কিছুকাল পর ওই এলাকায় একধরনের রোগের বিস্তার ঘটলে এলাকাবাসী ডাক্তারের কাছে ছুটে গেল। কিন্তু কিছুতেই কারও রোগ ভালো হল না। একের পর এক লোকজন মারা যেতে লাগল।
এ রকম ভয়াবহ মারির দিন যায়, রাত রায়। শিশু-বৃদ্ধাসহ শুধু লাশের পর লাশ জমে উঠত শুরু করল! একসময় দেখা গেল ওই এলাকায় আর কোনো লোক বেঁচে নেই! জনমানবশূন্য....। নো ম্যানস ল্যান্ড...। মারা যাওয়ার কিছুদিন আগে গ্রামের এক বৃদ্ধা জানাল, এটা ওই সুফিকে মারার মাশুল দিচ্ছে। এই এলাকারই কিছু লোক পরিকল্পনা করে সুফিকে খুন করেছে। তার সঙ্গে তার স্বামীও জড়িত ছিল। বাইরে থেকে লোক ভাড়া করে এনে সুফিকে খুন করা হয়। গোপনে কিছু লোক সুফি দ্বারা প্রভাবিত হয়ে পড়ছিল, তারা এটা ঠেকাতে চেয়েছিল। অন্টারিওর ওই এলাকায় গেলে রাতে প্রায়ই লোকজন সুফির বাড়ি থেকে বেহালার করুণ সুর শুনতে পায়!
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]