প্রাণঘাতী ভালবাসা: পারভীন রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটফ্লিক্সে ‘মানি হেইস্ট’ দেখার সময় মেহরাবের মনে হলো, পাশের ফ্ল্যাট থেকে কান্নার শব্দ আসছে। মনোযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিরক্ত মেহরাব ইয়ারফোনটা কানের সঙ্গে জোরে চেপে বসাল।

লকডাউন শুরু হওয়ার পর থেকে মা আর সিডনিফেরত বড় বোনের নজরদারি এড়িয়ে ছাদে যেতে পারে না তাশফিয়া। মেহরাবের লাগাতার সকরুণ অনুরোধে অনেক কষ্টে আজ গিয়েছিল তিন মিনিটের জন্য। সেই তিন মিনিট মেহরাব নিজের মুখে চেপে ধরে রেখেছিল তাশফিয়ার হাত দুটো, ভীষণ আবেগে।

হঠাৎ দরজায় ধাক্কার শব্দে মেহরাব বের হয়ে এল। বাবা। ভীত কণ্ঠে বলল, ‘পাশের ফ্ল্যাটের তাশফিয়ার করোনা পজিটিভ এসেছে, অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসেছে ওকে নিয়ে যেতে!’

কিংকর্তব্যবিমূঢ় মেহরাবের হাত নিজের অজান্তেই চলে গেল গালে, তাশফিয়ার হাতের গন্ধ চলে যাবে বলে হাতমুখ ধোয়নি এখনো সে!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]