ফিরে আবার যদি!: আবীর সোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

'ভাইয়া কাল থেকে নো মোর লকডাউন'—এই কথাটা বলেই দৌড়ে আরেক ঘরে চলে গেল ৬ বছরের ছোট্ট সাইকা, দাদা-দাদিকেও তো তার এই গুরুত্বপূর্ণ খবরটা জানাতে হবে! কিন্তু সাইকার ভাইয়া ১০ বছরের সালমান এই খবরটা আগেই জানে, বিকেলের খবরে শুনেছে সে। 
রাতে মা রাঁধছে পোলাও, বাবা ফোনে এই খুশির খবর নিয়ে আলোচনা করছেন আত্মীয়-বন্ধুদের সঙ্গে। কিন্তু এ বাড়ির একজন করজোড়ে প্রার্থনা করছে, এই লকডাউন যেন উঠে না যায়।
'বাবা, ব্যাগ গুছিয়ে রাখো, কাল থেকে কিন্তু তোমার স্কুল'—দূর থেকে মার আদেশ ভেসে এল।
কিন্তু অবাক ব্যাপার হলো, খবরটা পেয়ে একবিন্দুও খুশি হয়নি সালমান।
অনেক দিন হলো সে নিজেকে মোটু, তোতলা, ফাট্টু—এসব উপমায় শোনেনি। 'কী আছে ওই স্কুলে আমার জন্য?'—চোখের জল মুছে ভাবল সালমান।


[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]