বন্ধু : সুমন আখন্দ
চুলওয়ালা চাকরিজীবী, টাকওয়ালা ব্যবসায়ী। চুলওয়ালা বসে ছিল—টাকওয়ালা পাশে বসে, ‘বন্ধু, কী খবর বল!’
‘তোকে দেখতে এলাম।’
‘নিশ্চয়ই ধান্দা নিয়ে আসছ, চেহারা দেখেই মনে হচ্ছে!’
আর লুকায় না চুলওয়ালা, ‘লাখখানেক টাকা লাগত—একটা জমি কিনতে গিয়ে প্রভিডেন্ট ফান্ড আর লোনে হচ্ছে না।’
টাকওয়ালা মাথা ঝাঁকায়, ‘অবশ্যই! বন্ধুই তো বন্ধুকে সাহায্য করবে—তুমিও আমার একটা উপকার করো! এক কোটি টাকার একটা লোন নিচ্ছি—একজন গ্যারান্টার পেয়েছি, আরেকজন লাগবে—জাস্ট একটা সাইন!’ বলেই টি-টেবিলে কাগজ মেলে ধরে।
সাইন করতে গিয়ে হাত কাঁপছিল চুলওয়ালার, এবং বুকও কাঁপছিল। ফেরার সময় সে আর টাকা ধারের কথাটা জিজ্ঞেস করতে পারেনি, ভয়ে অথবা দ্বিধায়!
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]