বসুন্ধরা: নন্দিতা নাজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে সব দরজা-জানালা বন্ধ হয়ে আসে। বুকে প্রচণ্ড চাপ। বাতাসহীন। সে হয় ডুবে তল স্পর্শ করুক বা ভেসে উঠে আসমান দেখুক। মাঝজলে অনবরত ঘূর্ণি কেবল। মেয়েকে প্রচণ্ড শক্তি নিয়ে জড়িয়ে ধরে মা। গা পুড়ে যাচ্ছে। শ্বাসটা বন্ধ যেন। এতক্ষণ জলে ঘূর্ণি খাচ্ছিল আসলে মা। তার ছোটখাটো শরীরে যেমন তিলেতিলে বেড়ে উঠেছিল মেয়ে, এবারও মা মেয়েটাকে নিয়ে নেয় তার গর্ভে। দিন-রাত শেষ হয়ে পরের দিনের ভোর। মেয়ে জেগে ওঠে, পরিপূর্ণ সুস্থ। প্রকৃতিতে মসৃণ বৃষ্টি, জেগে ওঠে সবুজ গাছের পাতারা। মা পড়ে থাকে মেয়ের শরীরের বিষ শুষে নিয়ে জীর্ণ-শীর্ণ । তাতে দোলনচাঁপার সুবাস।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]