বস্তা: নিরমিন শিমেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবু সুইপার কলোনিতে শুকনো মুখে বসে আছে। কদিন থেকে লকডাউন চলছে। কাজ বন্ধ। ঘরে চাল নেই।

ফোনটা হঠাৎ বেজে উঠল।

'শিবু বলছিস? আমাদের এ পাড়ার মোড়ে ডাস্টবিনের পাশে একটা ময়লার বস্তা পড়ে আছে। তুলে ভাগাড়ে ফেলে দিস তো। এ জন্য দুই শ টাকা পাবি।'

রাস্তার মুদি দোকানটি এ সময় ঝাঁপ ফেলছিল। শিবু বলল দোকানিকে, 'আধঘণ্টাটাক লেট করেন দাদা। ফেরার সময় চাল কিনে লিব।'

এগিয়ে যায় শিবু। ডাস্টবিনের কছে লম্বামতো একটা বস্তা। হাত দিতেই শক্ত কাঠের গুঁড়ির মতো ঠেকে। বস্তার মুখ খুলতেই চমকে ওঠে সে।

একটা লাশ। লিশ্চয় করোনাভাইরাসে মইর্যাঁ গ্যাইলছে লোকডা।

লাশটি সেখানেই রেখে দ্রুত পালিয়ে আসে সে।

দোকানি ডাকে, 'চাল নিয়ে যা।'

শিবু বলে, এখন চাল লিবো না ঘে। একখান সাবান দাও দিকিন ধারে।

সাবানটা নিয়ে উর্ব্ধশ্বাসে পালিয়ে আসে শিবু ।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]