বিদায় পৃথিবী: মো. আলমগীর কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মহামান্য, টরটারনাদ!’ উচ্ছ্বসিত কণ্ঠে ডাকল লোনা।

‘ইয়েস,মাই ডিয়ার!’
‘আমরা বসবাসের উপযোগী একটি পরিত্যক্ত গ্রহের সন্ধান পেয়েছি। সবুজ,শ্যামল, পানি ও অক্সিজেনে পরিপূর্ণ ওই গ্রহটাই হবে আমাদের নতুন আবাসস্থল।’
‘তাহলে আর দেরি কেন? চল রওনা দেয়া যাক।’

কোভিড-১৯ ভাইরাসের কারণে পৃথিবী প্রায় জনশূন্য।
বিশালকায় স্পেস শাটল শূন্যে উঠে আসার পর, কয়েক শ আলোকবর্ষ পেরিয়ে আসার পর দেখল, স্বয়ংক্রিয় খেয়াযান তার শরীরের অস্বাভাবিক টেম্পারেচার বাড়ার নোটিফিকেশন পাঠাচ্ছে। লোনা টের পেল তার গলায় ব্যথা।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]