বেঁচে থাকা সন্ধ্যাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত একবছর এমন কোনো দিন নাই, তোমার আমার দেখা হয় নাই! এই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার যুগেও প্রতিদিন সন্ধ্যায় আমাদের নিয়ম করে দেখা হয়েছে! 

আমার টিউশনি শেষে আর তোমার আবৃত্তি ক্লাশ শেষে কোনো কোনো দিন দুধ-চিনি বেশি দিয়ে দুধ চা, কোনো দিন মরিচ চা, কোনো দিন শুধু রং চা পান করতে করতে আমাদের স্বপ্ন ডালপালা ছড়াত।
তুমি যখন আমাকে জ্ঞানী, পণ্ডিত বলতে, আমি বলতাম, আমি হলাম ইচড়েপাকা অমিত! অস্থির টাইপ মানুষ! আর তুমি লাবণ্য, অতল সরোবর! তোমাকে ধরে রাখার যোগ্যতা অমিতের নাই!
তুমি শুনে খুব অভিমান করতে! বুঝতে পারতাম তোমার চশমার কাচে জল জমেছে! তখন আবার আমি কথা ঘোরাতাম!
কিন্তুু আজ সত্যি তুমি আইসোলেশনে! দেখা নাই ১০ দিন!
তোমার অমিতের আজ কোনো জ্ঞান, কোনো পাণ্ডিত্যেরই লাবণ্যকে ধরে রাখার ক্ষমতা নাই!
তবু বুকে কোন এক বিশ্বাসে বলি, তুমি আসবে? আসলেই কি আসবে?
যেখানে এক হাত আরেক হাতকে বিশ্বাস করে না!

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]