বেড: আফরোজা আনজুম
আস্তে আস্তে ব্রেইনের কার্যক্ষমতা লোপ পেয়ে যাচ্ছে । হালকা আলোয় ক্ষীণ হয়ে আসা চোখে কিছুই যেন দেখতে পাই না।
প্রতিদিন বারডেমে যাওয়ার পথে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছাকাছি এলেই ফুলকলির কাছ থেকে দুটো করে ফুল নিয়ে যাই মেয়েদের জন্য।
লকডাউনেও ডাক্তার হওয়ায় স্পেশাল ডিউটি করতে হচ্ছে। হোটেলের কাছাকাছি আইল্যান্ডের ওপারে রমনায় কে যেন শুয়ে আছে। গাড়ি থেকে নেমে গিয়েই দেখি ফুলকলি। ওকে নিয়ে আইসিইউতে ভরতি করে নিজেই চিকিৎসা করছিলাম। সাত-আটদিন পর ও সুস্থ হলে ওর অসুস্থ মায়ের কাছে দিয়ে এলাম।
ওকে যে বেডে রেখেছিলাম সেই বেডেই নিথর দেহটা আমার…
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]