ভবিতব্য: সাগর মল্লিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমজেদ আলী চণ্ডীপুরের মুদি দোকানদার। স্ত্রী ও মাকে নিয়ে ভালোই দিন চলছে। সন্তানহীন। কিন্তু স্ত্রীকে নিয়ে খুবই সুখী সে।

আমজাদ আলীর সুখ মানুষের সহ্য হয় না! গ্রামের মহিলারা দল পাকিয়ে আমজাদের মাকে নানা কানপড়া দিতে দিতে একসময় বোঝাতে সক্ষম হলো: আমজাদের স্ত্রী রোকসানা অপয়া। নয়তো এত দিন হয়ে গেল, একটা সন্তান জন্ম দিতে পারল না। কাজেই তার উচিত হবে এই হতভাগী বউকে বিদায় করে আরেকটা বিয়ে করা।

মা আমজাদকে বিয়ে করানোর জন্য উঠেপড়ে লাগল। কিন্তু আমজাদ মাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করল, রোকসানার ভালো মেয়ে, তর মতো বউমা দ্বিতীয়টি পাবে না সে।

কিন্তু মায়ের নাছোড় পণ, সে নাতি-নাতনির মুখ না দেখে ছাড়বে না।

মাগো মা! আমজাদ শেষে নিরুপায় হয়ে কেঁদে পড়ল মায়ের পায়ে: দশ বছর আগে যখন আমরা খেতে পেতাম না, মা, তখন আমি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে তিন হাজার টাকা আর একখান লুঙ্গি পাই। সেই টাকায় এই মুদি ব্যবসা মা।


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]