ভয় : তানজীলা নওশীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই গরমের রাতে আমি একলা বাসায়। শোবার আগে পাখা চালিয়ে বাতি নেভালাম, আর ঠিক তখনই...

সাদাটে কিছু একটা উড়ে আসতে দেখলাম আমার দিকে। ঠিক কী দেখলাম ঠাহর করতে না-করতেই বুঝলাম, আমার বাঁ কাঁধের ওপর শুকনো পাতলা এক হাত…

উড়ে আসা হস্তভূতের হাতের স্পর্শে জ্ঞান হারানোর আগে শুধু গগনবিদারী চিৎকারটা দেওয়া বাকি ছিল!

তারপরের কার্যক্রম কী হয়েছিল, বলতে পারব না, শুধু মনে আছে আছে আমি এক পর্যায়ে লাফ দিয়ে উঠে তিন হাত দূরে সুইচ বোর্ডের সুইচ টিপে বাতি জ্বালালাম। তারপর দেখলাম...উফ!

কিছু একটা কিনেছিলাম দোকান থেকে। পাতলা নেটের ব্যাগে সেটা দিয়েছিল দোকানি। বাসায় ফিরে সদাই বের করার পর সাদা নেটের ব্যাগটা পড়ে ছিল ঘরের কোণে। পাখা চালিয়ে বাতি নেভানোর পর তাতেই ভর করে আমার কাঁধে এসে বসেছিল ভূতটা।

ধ্যাত্তেরিকা!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]