ভালোবাসা: আরিফ বিল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গম্ভীর মুখে দুজন পাশাপাশি হাঁটছে, কারও মুখে কোন রা নেই। হাতগুলোও একেকজনের কঠোর নিয়ন্ত্রণে। কেউ কারও হাত ধরার চেষ্টাও করছে না। পাঁশুটে মুখে হেঁটে চলছে। আজকের পর থেকে তারা আর এই সম্পর্কে থাকছে না। টেলিফোনে আলাপ করেই দুজনের আলাদা হয়ে যাওয়ার এ সিদ্ধান্ত ।

পার্কের এক কোনায় সামনাসামনি বসল দুজন। মাথা নিচু করে আছে দুজনই। কে আগে মুখ খুলবে, অপেক্ষা করছে।

দুজনের মনে নানা স্মৃতি এসে ভিড় করে। চোখ ভারি হয়ে আসছে। দুজনের চোখাচোখি হওয়ামাত্রই অঝোর ধারা নামল। দৈনিক কাঁদতে শুরু করল। 

আর যাওয়া হল না। শেষ করা হলো না কিছুই।

সব ভুলে ফিরে চলল দুজন। অন্য দিনের মতো হাতে হাত রেখে, শক্ত মুঠোয়। এ মুঠো আর ছাড়বে না।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]