ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের প্রধান সড়কে গাড়ির সেই ঘড় ঘড় আওয়াজ নেই। বাজারে থেমে গেছে লোকজনের অবিরাম কোলাহল। কিছু আনাজপাতি কিনে ব্যাগে ভরার সময় মনের ভেতর একটা বিষয় ঠোকর খেতে লাগল, এই সবজির কোথাও যদি লেগে থাকে অদৃশ্য জীবাণু! যুক্তিটা মনে মনে খণ্ডন করার চেষ্টা করি। কোটি কোটি মানুষের মধ্যে এখনো হাটে-বাজারে ওভাবে হয়তো ছড়ায়নি জীবাণুটা। যে গলিতে বাজার করতে এসে সিগারেটের ধোঁয়া ওড়াতাম, সেই গলিটা এখন মৃতদের দেশের মতো।
বাক্স গলায় ঝোলানো এক ভ্রাম্যমাণ দোকানদারের থেকে সিগারেট কিনলাম। আগুন ধরিয়ে ঠোঁটের কাছে নিতেই মনে হলো, এই বুঝি আঙুল থেকে ঠোঁটে লেগে গেল অদৃশ্য বিষ!

বড় ছেলেটা দৌড়ে এসে দরজাটা খুলে দিল। টিভির খবরে তখন বলছে, কারওয়ান বাজারের এক সবজিওয়ালা করোনায় আক্রান্ত।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন। প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক….।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]