মধ্যবিত্তের মাস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় উচ্চশব্দ নেই, চারপাশে বাতাসের কোলাহল। তবু হাসানের মেজাজে অশান্তির রোশনাই। মহামারি তাকে পালিত ঘুঘুর মতো সপরিবারে বন্দি করেছে। ইটের চালান বন্ধ, ম্যানেজারিও। কাজ নেই, টাকা নেই। কিন্তু পেট তো মধ্যবিত্ত নয়। ঘরে খাবার ফুরিয়ে গেছে। স্ত্রীর চাপে বাইরে বেরিয়ে তার মনে হয়, দূরে সাপেরা শামুক ভাঙছে।

মুখে মাস্ক লাগাতে বাধ্য করেছে মহামারি। ফাঁকা পকেটে বাজারের কাছে আসতেই দেখে, স্বচ্ছ পলিথিনের প্যাকেটে চাল, ডাল ও আলু সাহায্য দেওয়া হচ্ছে। ইতস্তত ভেবে জীবনে প্রথমবারের মতো লাইনে দাঁড়ায়। হঠাৎ পাশের বাসার কাজের বুয়ার সঙ্গে চোখাচোখি হয়, অথচ কী আশ্চর্য, বুয়া তাকে চিনতে পারেনি। মাস্কের কী মাহাত্ম্য, লজ্জা আর জীবণু দুটো থেকেই বাঁচায়।


[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]