মানুষ: হাবিবুল্লাহ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর একটি গ্রাম। এ গ্রামে অনেক কুকুরের বাস। গ্রামের মানুষ অসচ্ছল হয়ে গেলে কুকুরদের মধ্যে দারুণ খাদ্যসংকট দেখা দেয়।

কুকুররা মাঠে জড়ো হয়ে সভা করল। সিদ্ধান্ত হলো একযোগে গ্রামে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে এই মাঠে একত্রিত করা হবে। দিন শেষে দলনেতা সবাইকে সমানভাবে ভাগ করে দেবে, যাতে কারও ক্ষুধায় মরতে না হয়।

সিদ্ধান্ত অনুযায়ী কাজ। সংগ্রহ করা খাবার জড়ো হলো মাঠে। নেতা লাইনে দাঁড়াতে বলল সকলকে। সবাই খুশি। দিন শেষে পেটে কিছু পড়বে। কিন্তু সবাই অবাক, খাবার তো অনেক কম এখানে। হিসাব করে দেখল, আরও বেশি খাবার থাকার কথা।

লাইন ভেঙে একটা কুকুর সামনে দাঁড়িয়ে বলল, নেতা, আপনি কিন্তু দুপেয়েদের মতো কাজ করলেন।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]