যুবরাজ: নেয়ামতউল্যাহ
দেখতে সুন্দর। নাম যুবরাজ। মেঘনাতীরে বাস। জল-নৌকায় বড় হওয়া। রেণু ধরতে গিয়ে পরির সঙ্গে পরিচয়। পনেরোতে উড়ন্ত তুলোর মতো দেখতে!
হঠাৎ যুবরাজ পরির সঙ্গে পালিয়ে যায়। দুদিন পর ফেরে। কালো, রোগা। খুঁজে পায় নদীর চরায়। গ্রামসুদ্ধ মানুষ দেখতে আসে। কদিন পর আরও সুন্দর হয়ে ওঠে। একই নিয়মে অনেকবার পালিয়ে গেল। ওঝা, বদ্যিতে কিচ্ছু হয়নি। পরি স্বপ্নেও আসে। গল্প হয়। বিছানা ভিজে যায়।
বাইশ বৈশাখ। ফজরের আজান হয়ে গেছে। চার ভাই মিলে মাছ ধরতে যায়। জাল ফেলে। জাল টানতে টানতে হঠাৎ যুবরাজ বলে ওঠে, 'শাহজাদি! তোমার ডানায় উড়ুমগো! আমিও উড়ুম!' বলে উড়তে উড়তে নদীতে ঝাঁপ দিল।
আজও মা যুবরাজকে খুঁজে ফেরে।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]