রাগ : মাহবুব নাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টপটপ করে রক্ত পড়ছে রাবেয়ার। রক্ত মুছতে মুছতে ক্লান্ত হয়ে গেছে বিপ্লব।

এই মুহূর্তে অ্যাম্বুলেন্স বা গাড়িও পাওয়া যাবে না। অবশ্য এসব ডেকে এখন নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাইছে না বিপ্লব। কোনোভাবে যদি রাবেয়াকে সুস্থ করা যায়, তাহলে ভালো! আর যদি তা সম্ভব না হয়, রাবেয়া যদি মরেই যায়, তাহলে লাশটা কোথাও সরিয়ে ফেলতে হবে।

বিপ্লব পেছনে তাকিয়ে দেখতে পেল যে রাবেয়া আর নড়ছে না, তার মানে সব হিসাব শেষ।

পিছনে তাকিয়ে দেখতে পাচ্ছে তাদের সুন্দর অতীতটাও। সামান্য ঝগড়ায় রাগ করে ধাক্কা মারল, তাতেই মাথায় ঘা লাগল। তবে এখন আবেগে ভেসে যাওয়া যাবে না। রক্ত সব মুছতে হবে, আরও অনেক কাজ বাকি।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]