রিস্কি এসএমএস: ওমর আয়াজ
কিছু মনে করবেন না, যার সঙ্গে আপনার বিয়ের কথা চলছে, সে একজন মানসিক রোগী, সিজোফ্রেনিয়াক। এমনিতে বোঝা যায় না এবং সে বুঝতেও দেয় না , কিন্তু মাথা গরম হলে গায়ে হাত তোলে। ভয়ানক কন্ট্রোল ফ্রিক।
আগের বিয়েটা ভেঙেছে কেনো, কোনো দিনও জানতে পারবেন না। খোঁজ খবর করলেও কিছু জানতে পারবেন না। কারণ, টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা হয়েছে।
আপনার জীবনটা যাতে নষ্ট না হয়, তার জন্য এই এসএমএস দিলাম। আমি কে, এটা খোঁজার চেষ্টা না করলে উপকৃত হব। বাকিটা আপনার সিদ্ধান্ত, উর্মিলা। আপনার নাম জানি মানে বুঝবেন, আপনার সম্বন্ধে বেশ অনেকখানিই জানা। বুঝেছি, আপনি একজন ভালো মানুষ , তাই এইটুকু রিস্ক নিলাম।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]