রেড ডেথ: সুরাইয়া জাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় বছর ঘুরতে চলল লির পাঁচ বছরের মেয়েটি কিডন্যাপড হয়েছে। তারপর থেকে ল্যাবেই রাত-দিন কাটে ভাইরোলজির অধ্যাপক ড. লির । আন্তর্জাতিক ওই চক্রের কেবল একটাই দাবি, পৃথিবীকে বাঁচিয়ে রাখতে জনসংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। বিনিময়ে লি ফেরত পাবে মেয়েকে।

অবশেষে বায়োটিউবটি হাতে তুলে নেয় লি। লিড-লাইনড টাইটেনিয়াম। কার্যত অপ্রবেশ্য, এমনকি তেজস্ক্রিয়তাও ঢুকতে পারবে না এতে। গতরাতে টেস্টটিউবে রাখা লাল ফুলের মতন ভাইরাসটি একটা ছোট ক্যাপসুলে ভরে ফোমের প্যাডে জড়িয়ে বায়োটিউবের ভেতর আস্তে ইনজেক্ট করে লি। এতে করে বায়োটিউব আছড়ে পড়লেও কোনো ক্ষতি হবে না ভাইরাস বহনকারী ক্যাপসুলের।

বায়োটিউবটি 'রেড ডেথ' লেখা খামে পুরে নির্ধারিত ডাস্টবিনে রেখে আসে লি। এখন কেবল মেয়েকে ফেরত পাবার অপেক্ষা।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]