শুভেচ্ছা: খোকন কোড়ায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ১১টার মধ্যে গোসল সেরে ফেলে নাদিয়া। আজ ওর ১৮তম জন্মদিন। কত পরিকল্পনা ছিল এই দিনটি ঘিরে, কিন্তু সবকিছু লন্ডভন্ড করে দিল নিষ্ঠুর-বেরসিক করোনাভাইরাস। মা-বাবা দুজনই ডাক্তার, তারা কাজে চলে গেছে সকালে। ইন্টারকম বেজে ওঠে, ম্যাডাম, একটা ছেলে একটা ব্যাগ ডেলিভারি দিয়ে গেছে, আমি নিয়ে আসছি।

স্ট্যাপল করে আটকানো একটি শপিং ব্যাগ, খুবই হালকা। নাদিয়া দেখে ব্যাগের ভেতরে রোল করা একটি কার্ট্রিজ পেপার আর হাতে তৈরি একটি নীল খাম। কার্ট্রিজ পেপারের রোল খুলে ভীষণ অবাক হয় নাদিয়া, সঙ্গে খুশিও। ওর ছোটবেলার চেহারার একটি পেনসিল স্কেচ। চিঠিটি ছোট: জন্মদিনের শুভেচ্ছা নাদিয়া। আমি রবিন। মনে পড়ে ১০ বছর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। তোমার কোনো এক জন্মদিনে তোলা একটি ছবি ছিল আমার কাছে, ওটা দেখেই স্কেচটা করেছি। দুমাস হলো তোমাদের সামনের বিল্ডিংয়ে আমরা এসেছি। তুমি অনেক বড় হয়েছ, সুন্দর হয়েছ। ছাদে তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে তোমাকে চিনি, পরে তোমার বাবাকে দেখে নিশ্চিত হয়েছি। ভালো থেকো—রবিন।


ছাদে গিয়ে নাদিয়া দেখে সামনের বিল্ডিংয়ের ছাদে ২০ বছরের একটি সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, মুখে মিটি মিটি হাসি।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]