সবুজ দস্তার কফিন : আঁখি সিদ্দিকা
ফ্লোরা মাহতা। রোমের নর্থ পোলে ছোট্ট একটি বাগান বাড়িতে থাকেন। প্রায় নিয়মিতই তাকে নিজস্ব গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে দেখা যায় সাউথের দিকে। বাদামি রঙের মসৃণ চুলে মাথা নাড়েন তিনি। এদিক-ওদিক। এলাকার কারও সঙ্গে কথা হয় কালেভদ্রে। কথা কমই বলেন তিনি। তার অচঞ্চল চোখের পাপড়ি কিছুটা বাঙালি মেয়ের মতো। গলার প্রশস্ত হাড়, উঁচু গ্রীবা। চামড়ার নিচে চর্বির কোনো বিভা নেই।
পাঁচ দিন ধরে তালাবদ্ধ তার বাগানবাড়ির গেট। উইসলি ফ্লোরার বয়ফ্রেন্ড, যার সাথে ফ্লোরা তুষারের সময় বেরিয়ে পড়ত স্নো বোর্ডিং করতে, তিনি বার বার এসে ফিরে গেছেন গেটে তালা দেখে।
বেশ কিছুদিন সেলফোনও তুলছেন না ফ্লোরা।
হঠাৎ গত সন্ধ্যায় সবুজ দস্তার একটি কফিন নিয়ে এলেন দুজন পুলিশ তালাবদ্ধ বাড়ির গেটে।
বাড়িতে কাউকে না পেয়ে পুলিশ প্রহরায় সমাধিস্থ হলো সবুজ রঙের কফিনটি। লাল ফ্লাগ উঠল বাড়িটিতে।
ফ্লোরা মাহতা পেশায় নার্স ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে চির-আশ্রয় নিলেন সবুজ দস্তার কফিনে। লাল ফ্লাগ বাড়িটি এখন কোয়ারাইন্টিনে একলা।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]