সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৃথিবীতে আর মাত্র দুজন মানুষ বেঁচে আছেন’

নিউজটা আপ করে হাঁপ ছেড়ে বাঁচলাম। এখন আমিই এই পত্রিকার সাংবাদিক, উপসম্পাদক, প্রুফরিডার, সম্পাদক, গ্রাফিকসম্যান এবং আপলোডকারী। সেই হতভাগ্য মানুষটির জন্য নিউজটা আপ করতে হলো, আমি ছাড়াও আর যে একমাত্র বেঁচে আছে। অনবরত যোগাযোগ হচ্ছে আমাদের। কোনো একজনের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বুঝতে পারলেই অন্যজনকে ফোন দেব আমরা। যদি ওই হতভাগ্য মানুষটি আগে মারা যান, তার মৃত্যুসংবাদটি প্রকাশ করব। সেটি কে পড়বে, জানি না। নিজেকেই পড়তে হবে বোধ হয়।
কিন্তু...
আমি নিজে আগে মারা যাই যদি? ভাবনাটা মাথায় আসতেই টের পাই, আমি আর শ্বাস নিতে পারছি না। পৃথিবীর দ্বিতীয় শেষ ব্যক্তিটির মৃত্যুসংবাদ লেখার আগেই মরে যেতে হবে নাকি, আল্লাহ জানেন। কাঁপা কাঁপা হাতে ফোনটা টেনে নিলাম। দ্রুত অন্যজনকে জানাতে হবে।
ঠিক তখনই কেঁপে উঠল হাতের ফোনটা। ভাইব্রেট করছে। সেই সঙ্গে বেজে উঠল প্রিয় রিংটোন—‘কাম সেপ্টেম্বর’।
আগেই রেডি করে রাখা নিউজের ওপর দিকে আপলোড বাটনে কার্সর কি-টা রেখে অন্য হাতে রিসিভ করলাম পৃথিবীর দ্বিতীয় হতভাগ্য মানুষটির শেষ ফোনকল।


[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]