স্কেচ: প্রিন্স আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী খুন হলে প্রথম সন্দেহটা স্বামীর ওপরেই পড়ে। নয়নও তার আওতা থেকে বাদ পড়ল না। তবে বাড়িভর্তি লোক পালিয়ে যেতে দেখেছে আততায়ীকে। খুনি রাতের আঁধারে এলেও মিশুর প্রাণবিদারী চিৎকারের কারণে বাড়ির সব আলো জ্বলে ওঠে। খুনি কাজ শেষ করলেও ধরা পড়তে পড়তে কোনমতে পালিয়ে যেতে পারল।

এমনকি নয়নও একঝলক দেখেছে খুনিকে।

গোয়েন্দা দপ্তরে ডাকা হলো স্কেচশিল্পীকে।

আলাদা আলাদাভাবে নয়নের মা, বাবা, বোন, কেয়ারটেকার, কুক সবাই স্কেচশিল্পীর সহায়তায় খুনির চেহারার স্কেচ আকঁল।

স্কেচ আঁকতে সহায়তা করল নয়নও।

গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারা অবাক হয়ে দেখল, সবাই খুনির স্কেচে নয়নের চেহারা এঁকেছে।

এমনকি নয়নও!

আত্মসমর্পণ করল নয়ন।

স্বীকারোক্তিতে জানাল, খুনি শারীরিকভাবে তার স্ত্রীকে হত্যা করলেও মানসিকভাবে অনেক আগেই মিশুকে মেরে ফেলেছিল সে!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]