স্মৃতি: জহিরুল রোহান
হ্যালো রোহান।
হুঁ।
আচ্ছা শোনো, আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে, তুমি যা বলেছিলে, ওটাই বলেছিলাম, ওটাই দেবে বলছে।
খুব ভালো হলো। তাহলে তোমার ত্রিশ, আমার পঁচিশ; আমরা এখন চাইলেই বিয়ে করে ফেলতে পারি!
হুঁ তা পারি, তবে তোমার ফ্যামিলি?
হু কেয়ারস!
আচ্ছা পরে কথা হবে। আমার মিটিং আছে।
দেখা হবে আজ কৃষ্ণচূড়ার নিচে?
দেখি...
ধানমন্ডি লেকের পাশে সেই কৃষ্ণচূড়া আগের মতোই ফুলে ফুলে নীল আকাশে লাল হয়ে আছে, পাশ দিয়ে হেঁটে যেতে এসবই মনে পড়ছিল, কতশত স্মৃতি।
সময় বড় প্রতারক, অনেক কিছু কেড়ে নেয়, আর হাঁটা হবে না একসাথে।
আমাদের পথ বেঁকে গেছে।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]