হন্তারক: মোহাম্মদ অংকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামান মারা গেলেই কেবল তার স্বপ্ন পূরণ হবে।

সাধারণ ছুটি ঘোষণার পর থেকে জামান হোম কোয়ারেন্টিনে আছে। পুতুলের বিরক্তির শেষ নেই। জামান বাসায় থাকায় সুমনের সঙ্গে একদম কথা হচ্ছে না। মনটা ছটফট করছে।

রাতে জামানকে খাবারে বিষ দিল পুতুল। ভোররাতের দিকে বাসার গেটের কাছে রাস্তায় তাকে ফেলে দিয়ে এল। ঘরে ঢুকে দরজা বন্ধ করেই টেলিফোনে সুমনকে জানাল খবরটা। রাস্তায় পড়ে থাকা লাশ দেখে লোকজন নিশ্চিত ধরে নেবে জামান করোনায় মারা গেছে। কেউ লাশের কাছে ঘেঁষবে না।

অপর প্রান্ত থেকে একটা কম্পিত, হতভম্ব কণ্ঠ শোনা গেল, কী সাংঘাতিক! তুমি আর আমাকে ফোন দিয়ো না!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]