হাইকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি কবি মাৎসু বাশোর কয়েক দিন ধইরা ডায়াবেটিস বাড়তি, পা ফুইলা গেছে। যেই হাসপাতালেই যায়, সবাই বলে, ‘এখন তো রোগী আমরা ভর্তি নিই না, ডাক্তারের সিরিয়ালও পাওয়া যায় না।’ বিভিন্ন জায়গায় ঘুইরা বাশো বেশ ভাইঙা পড়ছেন। তো, অনেক কষ্টে পরিচিত এক লোকের রিকুয়েস্টে এক ডাক্তার দেখতে রাজি হইলেন। ডাক্তার আগেভাগেই জিজ্ঞেস কইরা নিলেন, জ্বর-সর্দি-কাশি নাই তো? বাশো নাই বললেন। পেশা কী জিজ্ঞেস করলে বললেন, ‘লেখি।’

ডাক্তার বললেন, ‘কী লেখেন?’ বাশো বিরক্ত হইয়া জোরে চিল্লায়া এক নিঃশ্বাসে বললেন, হাইকু।

ডাক্তারের কাছে হাইকু শব্দ হাঁচির মতো শোনাল।

ডাক্তার তড়াক করে লাফিয়ে উঠে কারাতের মুদ্রা নিয়া দাঁড়ায়া গিয়া বললেন, হাঁচির শব্দ বাইর হইল ক্যান তাইলে?

বাশো এবার ভয় পাইলেন। দ্রুত দাঁড়ায়া, ঔ ভয়েস নরম কইরা বললেন,
The old pond
A frog leaps in.
Sound of the water.

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]