বিশ্ববিদ্যালয়ে শাহেদ-শর্মি ছিল ক্লাসমেট৷ খুব একটা নৈকট্য না থাকলেও নিশ্চয়ই শাহেদের হৃদয়ে গভীর গভীরতর অসুখ ছিল শর্মিকে ঘিরে, নয়তো কেন সে শর্মির জন্মদিনে গিফট দেবে আনু মুহাম্মদের অনুবাদে ওরিয়ানা ফাল্লাচির বই ‘হাত বাড়িয়ে দাও’!
শর্মি বিষয়টা নিয়ে মজা করতে ছাড়ল না। দেখা হলেই শাহেদকে শুনিয়ে শুনিয়ে বান্ধবীদের বলত, ‘না বাবা, আমি কিন্তু কারও দিকে হাত-টাত বাড়িয়ে দিতে পারব না।’
শাহেদ শুনে গেছে শুধু, পুড়ে গেছে। শর্মি অন্য কারও হয়ে মার্কিন মুল্লুকে চলে গেছে।
শাহেদ তবু কারও হাত প্রসারণের প্রত্যাশায় একাকিত্ব উদ্যাপন করেছে।
তার বহু পর পৃথিবীতে এল করোনার কাল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি করোনা-আক্রান্তের তালিকা দ্রুত দীর্ঘ হতে থাকে।
শাহেদ কোনো খোঁজ পায় না শর্মির। শর্মি ঠিক আছে তো?
শাহেদ নিজের নির্জনে চিৎকার করে বলে, ‘শর্মি, তোমার হাত বাড়ানোর প্রত্যাশায় বেঁচে ছিলাম। কিন্তু তুমি এখন আমার কাছে চলে এলেও বলব, হাত বাড়িয়ে দিয়ো না, বরং বেঁচে থাকো।’
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]