আজগুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গতকাল সন্ধ্যায়

আচানক কারবার

আজগুবি প্রাণী এক

ডাক দেয় বারবার।

সারা দেহ লোমে ঢাকা

দাড়িগোঁফে ঝোপঝাড়

মনে হয় চিতাবাঘ

দেখে ছোপ ছোপ তার।

দুই চোখে ভয়ানক

আগুনের গনগন

ইয়া বড় মুখ দেখে

মাথা ঘোরে পনপন।

আমি বলি, খাবি নাকি

সন্দেশ চমচম

আধো আলো-আঁধারিতে

দেহ করে ছমছম।

দেয় ওটা হুংকার

তারপর লাফঝাঁপ

দৌড়ে পালাই আমি

মাগো মাগো, বাপ বাপ!