আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গাফড়িং মামা

গাইছে সারেগামা

প্রজাপতির নানা

করছে তানানানা

মৌমাছিটার খালা

কানটা ঝালাপালা

টিকটিকির ওই পোলা

খাচ্ছে কোকাকোলা

আরশোলাটা এসে

উঠল বেজায় হেসে

মারল ইঁদুর থাবা

মারহাবা মারহাবা।