আমি এক লিচুগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চারদিকে কত গাছ উঁচু গাছ নিচু গাছ
ঠিক তার মাঝখানে আমি এক লিচুগাছ।

বৈশাখ না যেতেই ডাল আর পাতাতে
টসটসে লিচু নিয়ে আসি মন মাতাতে
কিন্তু কি মুশকিল
দুষ্টুরা ছোড়ে ঢিল
ঢিল খেয়ে ডালপাতা ছিঁড়ে খান খান
বড়রাও কম নয়, কষে দেয় টান।
দোষ আর কাকে দি? ভাগ্যের পরিহাস
মুখ বুজে মার খেয়ে চুপচাপ করি বাস।
জেগে থাকি রাত-ভোর
মগডালে ওঠে চোর
টর্চের আলো তাক করে রাখে লিচুতেই
লিচুলুট আটকাতে পারি না যে কিছুতেই।
এই বুকে কত ব্যথা আঘাতের ক্ষত যে
তবু সব সয়ে যাই এতিমের মতো যে

লিচু যাতে না হারায়
কেউ নাই পাহারায়
নাই মালি, মালিক বা আত্মীয় ও মিতে
জন্মেছি এই আমি সরকারি জমিতে।