আমি যদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যদি বাবা হতাম
বাবা আমার ছেলে।
আনন্দেতে কাটত সময়
দুজন মিলে খেলে।
পড়ার কথা কভু আমি
আনতাম না মুখে।
মিছেমিছি ছেলেটাকে
ফেলব কেন দুঃখে।
বলতাম বাবা গেম খেলি আয়
কম্পিউটারে বসে।
বিকেল হলেই মাঠে যেতাম
দুজন হেসে হেসে।
খেতে কভু আমি তাকে
বলতামনা ভুলেও।
বকতাম না কক্ষনো
বাইরে খাবার খেলেও।
বাবা কেন হয় না এমন
আমি যখন ছেলে।
শুধু বলে পড় পড় পড়
একটু সময় পেলে।
চতুর্থ শ্রেণি, ফরিদপুর জিলা স্কুল