ইতি, তোমার পুচু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বাবা ভীষণ জোরে হাসে, আবার ভীষণ জোরে চ্যাঁচায়। আমাকে ডাকে ‘বাবাআআআআ! বাবাআ!’ মানে প্রথমবার জোরে, তারপর একটু আস্তে। আমি দুষ্টুমি করলে বাবা বকা দিতে চেয়েও বলে, ‘আর যেন এ রকম না দেখি।’ বাবা আমাকে আদর করে উদ্ভট সব নামে ডাকে। ‘পুচু’, ‘পুতুন’...এসব। মাঝেমধ্যে বলে, ‘এটা আমার বাবা। এটা আমি কাউকে দেব না!’ বাবা যদি সত্যিই আমার ছেলে হতো, তবে বাবা বকা দিলে তাকে মনে করিয়ে দিতাম, ‘এই, তুমি কিন্তু আমার বাবা না। আমার ছেলে!’ কাউকে বকা দিলে বলতাম, ‘এই, তুমি কিন্তু আমার ছেলে। কাজেই আমার কথা শোনো। ওকে বকা দেওয়া বন্ধ করো।’ এমনই নানা খারাপ কাজ থেকে ওকে বিরত রাখতাম। যতই হোক, ছেলেমেয়েদের তো একটু শাসনেই রাখতে হয়!
তৃতীয় শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর