প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা মানুষ দাঁড়িয়ে থাকে
একটা মানুষ হাঁটে
একটা মানুষ বসল গিয়ে
পা ঝুলিয়ে খাটে।
একটা মানুষ ঘুমিয়ে থাকে
একটা ঢুলুঢুলু
একটা খেলে গোল্লাছুট আর
একটা উলুঝুলু।
একটা মানুষ গল্প করে
একটা হাসে হো হো
একটা যদি ঢাকায় থাকে
একটা ঝিনাইদহ।
একটা মানুষ, একটা মানুষ
নয় সে মানুষ দুই
একটা মানুষ অন্য মানুষ
রোজ করে গাঁইগুঁই।