প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ান বলে বাবা
আমরা তো ঠিক খেতেই পারি
যখন লাগে খিদে
কিন্তু যারা পায় না খেতে
তাদের জন্য তোমার কলম
এত্তটুকুন বিঁধে?
সবাই খাবে সমানভাগে
তাই তো এ দেশ স্বাধীন
কেউ বড় কেউ পিঁপড়ের মতো
মানুষ কেন অধীন?
আমরা তো ঠিক খেতেই পারি
মোরগ পোলাও গোশত
ফুটপাতে যে শুয়ে থাকে
সে কেন নয় আমার আপন দোস্ত!
বাবা, এই লেখা কি পত্রিকাতে
ছাপবে?
কোথাও কোনো মিল দেখি না
যেমন লেখো কাব্যে!