প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একা আমি বাঁচি না তো
সবার সাথে বাঁচি
নাচের ক্লাসে বন্ধু আসে
হাত ধরে যে নাচি।
তাল কাটে না, গোল বাঁধে না
ছন্দে ভেসে যাই
সব পেয়েছির দেশটি পেয়ে
আনন্দে গান গাই।
বনভোজন ও খেলার মাঠে
মিলেমিশে থাকি
মনের রঙে রং মিশিয়ে
রঙিন ছবি আঁকি।
বাঁচা মানে ভালো থাকা
সরিয়ে পথের কাঁটা
নতুন কিছু করব বলে
দলবেঁধে পথ হাঁটা।
একা আমি চলি না তো
কাজ রয়েছে কত
সব মানুষের পাশে আছি
আলো-হাওয়ার মতো।