কাক পিঁপড়া মুরগি ব্যাঙ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রো ক্রো কাক কাক
সকাল-সন্ধ্যা হাঁক-ডাক!
একটা কাক দুইটা ছানা
বলতে পারো কয়টা ডানা?

পিঁপড়া পিঁপড়া অ্যান্ট অ্যান্ট
গায়ে কালো শার্ট-প্যান্ট।
পিঁপড়ার মুখে সাদা ডিম;
হুড়োহুড়ি-হিমশিম।

মুরগি মুরগি হেন হেন
কবে ডিম পাড়বেন!
একটা মুরগি ছয়টা ছা
বলতে পারো কয়টা পা?

ফ্রগ ফ্রগ ব্যাঙ ব্যাঙ
বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাঙ।
ব্যাঙের ছেলের লম্বা লেজ;
ডাঙাতে নয়, জলে ভেজ।