কী ভয়ানক লড়াই হলো মা যে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাঁড়ের লড়াই ছবি: এস এম সাইনুর মোস্তাকীম
ষাঁড়ের লড়াই ছবি: এস এম সাইনুর মোস্তাকীম

না না! এই লড়াইয়ে ঢাল-তলোয়ার ঝনঝনিয়ে বাজে না! বড়জোর মোরগের কক কক আর রাগী ষাঁড়ের ভোঁস ভোঁস শব্দ শুনতে পারো!
ষাঁড়ের লড়াইয়ের ছবিটা এঁকেছে এস এম সাইনুর মোস্তাকীম। সে চট্টগ্রামের যুন নুরাইন মডেল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। আর ডানে মোরগ লড়াইয়ের যে ছবি, সেটা শাফিন চৌধুরীর আঁকা। শাফিন ঢাকার মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আসছে পয়লা বৈশাখ, মেলার মৌসুম। এ সময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কত মজার উৎসব যে হয় চারদিকে। সুযোগ পেলে বড়দের সঙ্গে ঘুরে এসো। আর কী কী দেখলে, সেটাই ছবি এঁকে আমাদের জানিয়ে দিয়ো।

মোরগ লড়াই ছবি: শাফিন চৌধুরী
মোরগ লড়াই ছবি: শাফিন চৌধুরী