প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচিং, কোচিং, কোচিং
কোচিং-এর মেলা,
কোচিং করে ছেলেমেয়ের
কেটে যায় বেলা।
স্কুল থেকে যায় না বাসায়
ছুটে কোচিং করতে,
ক্লান্ত সারা দেহ নিয়ে
পারে না বাসায় পড়তে।
মা-বাবা বোকার মতো
কোচিংয়ে পাঠিয়ে সারা,
বোঝেই না, বড় বিষয়
সময় দিতে পারা।
বাসায় যদি পড়ত তারা
নিজের বুদ্ধি খাটিয়ে,
জ্ঞানী-গুণী হয়ে তারা
দেশকে দিত সাজিয়ে।
ষষ্ঠ শ্রেণি
সরকারি পিএন বালিকা
উচ্চবিদ্যালয়, রাজশাহী