প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পায়ে দাঁড়িয়ে থাকে টেবিল...
টেবিল তোমার পা রয়েছে
কয়টা?
একটা দুটো তিন চার পাঁচ
ছয়টা
এমন কি সাত আটটা
এমন অনেক টেবিল আছে
পা রয়েছে নয়টা
কোন টেবিলের পা নেই...নেই
পড়ে যাওয়ার ভয়টা!
নিজের পায়ে দাঁড়িয়ে থাকে টেবিল...
কোন টেবিলের পা থাকে না
মাথাও নাই
মাথার ওপর বৃষ্টি রোদে
ছাতাও নাই
কোন টেবিলের পা থাকে না
এবং বাবা মা থাকে না
এই দুনিয়ায় কেউ নাই!
ভাবতে পারো সাগর-নদী
জল আছে তার ঢেউ নাই!
নিজের পায়ে দাঁড়িয়ে থাকে টেবিল...
কোন টেবিলের পা নাই!
শোনেন বলি পুরান খবর
নতুন করে জানাই
বাংলাদেশের টাইম-টেবিলের
মুণ্ডু মাথা পা নাই
তারপরেও সবাই বোবা
কারোর মুখে রা নাই!